Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুমিল্লা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে
জাতীয় বিভাগীয় সংবাদ

কুমিল্লা সিটি কর্পোরেশনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

By জুমবাংলা নিউজ ডেস্কJune 15, 2022Updated:June 15, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ চলছে।

ইভিএম
ফাইল ছবি

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সোমবার দিবাগত রাতে নির্বাচনী প্রচার কার্যক্রম শেষ হয়।

আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এটি কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) তৃতীয় ভোট। এর আগে দুটি ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হয়। এবারও আগের ধারাবাহিকতা বজায় রেখে অনুষ্ঠিত হচ্ছে ভোট। তবে ইভিএম নিয়ে প্রার্থীদের অভিযোগ নেই।

এর আগে দু’বার ভোটে বিএনপি সমর্থিত মনিরুল হক সাক্কু মেয়র নির্বাচন হন। এবার নৌকার একক প্রার্থী থাকলেও বিএনপি সমর্থিত দুইজন প্রার্থী নির্বাচনের মেয়র পদে লড়াই করায় নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত কিছুটা বাড়তি সুবিধা পাবেন এমন মনে করছেন কুসিকের সাধারণ ভোটাররা। এ ছাড়া অতীতের যে কোন সময়ের চেয়ে কুমিল্লায় আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান অনেক বেশি শক্তিশালী অবস্থানে থাকায় দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত।

Advertisement

কুসিক নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্তরের ৩ হাজার ৬০৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে সিটির বিভিন্ন পয়েন্টে ৭৫টি চেকপোষ্ট। ভ্রাম্যমান মোবাইল টিম থাকবে ১০৫টি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে ১২ প্লাটুন, র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন থাকবে ৩০টিম, অর্ধশত নির্বাহী ও ৯ জন বিচারিক ম্যাজিস্ট্রেট। এর বাইরে সাধারণ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে যথাক্রমে ২২ ও ২৪ জন করে পুলিশ, আনসারসহ  গ্রাম পুলিশের সদস্য। বলা যায়, পুরো সিটি এলাকা নিরাপত্তার চাদরে মোড়া থাকবে। এই প্রথমবারের মতো কেন্দ্রের বাইরে-ভিতরে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

নির্বাচনের নিরাপত্তার প্রসঙ্গে কুমিল্লার পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনে ৩ হাজার ৬০৮ জন পুলিশ সদস্য মাঠে থাকবেন। তারা কুমিল্লা  সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

র‌্যাব-পুলিশের সহায়তায় কুমিল্লা জিলা স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তন থেকে ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। ১০৫টি ভোটকেন্দ্রের ভোটকক্ষ রয়েছে ৬৪০টি। নির্বাচনের রিটানিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছ থেকে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসাররা এসব সামগ্রী বুঝে নেন এবং কেন্দ্রে পৌঁছান।

কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। এবারে নতুন ভোটার ২২ হাজার। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa