কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। হামলায় কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং বিমানবন্দরের একটি টার্মিনালের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জরুরি প্রোটোকল অনুসারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হামলার পরও বিমান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


