
নিহতের নাম বাদশা মল্লিক(৬০)। তিনি মিরপুর উপজেলার চিথলিয়া দাসপাড়ার মৃত খবির মল্লিকের ছেলে।
সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটলেও রাতে তা নিশ্চিত করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ আবদুর রহমান। তিনি বলেন, নিহতের পরিবারকে ত্রাণ হিসাবে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে বাতাস শুরু হওয়ার পর বৃদ্ধ বাদশা মল্লিক ঘর মেরামতের জন্য চালে ওঠেন। কিন্তু বাতাসের প্রভাবে তিনি পড়ে গেলে মারা যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



