Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক
আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় সংবাদ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 2, 20202 Mins Read

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক

Advertisement
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সাথে ভারত সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ এর নজরদারি বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে বুধবার সেক্টর কমান্ডার পর্যায়ে সোয়া ২ ঘন্টাব্যাপী সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বুধবার সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত ভুরুঙ্গামারী’র সোনাহাট সীমান্তের আন্তরজাতিক সীমান্ত পিলার ১০০৮ এর নিকট ভারতের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিজিবির ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আলীমুল করিম চৌধুরী এবং বিএসএফে’র ১২ সদস্যের নেতৃত্বদেন ধুবরী সেক্টর এর ডিআইজি জে সি নায়ক। শুরুতেই ভারতের প্রাক্তন রাষ্ট্রপ্রতি প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করে সৌজন্য সাক্ষাতের বাকি কার্যক্রম শুরু করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন অধিনায়ক, ষ্টাফ অফিসার ও সংশ্লিষ্ট এলাকার কোম্পানি কমান্ডারগণ উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণভাবে সৌজন্য সাক্ষাতের সময় ভারত-বাংলাদেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোন অনাকাঙ্খিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধান করে বিজিবি-বিএসএফ এর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয় পক্ষ একমত হন। এছাড়া সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ এর নজরদারি বৃদ্ধি করা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং আন্তঃসীমান্ত অপরাধ হ্রাস করার বিষয়ে ফলপ্রসু আলোচনা করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa