ঢাকার দোহারে কৃষকের স্বপ্নের ফসল বোরো ধান উঠতে শুরু করেছে চাষিদের ঘরে। দীর্ঘদিন পর ধান পাকতে শুরু করলে কৃষকেরা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে কয়েক দিন টানা বৃষ্টিতে বোরো ধান ডুবে বিপাকে পড়েছেন কৃষকরা।

দোহারের নিকড়া আরিয়ালবিল এলাকা ঘুরে দেখা গেছে- পানির মধ্যে থেকে ধান কেটে কেউ মাথায় করে ধানের বোঝা উঠিয়ে নিয়ে আসছে রাস্তার পাড়ে আবার কেউ মারাই করতে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছেন বাড়ির দিকে।
তবে ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটে উঠেছে হাসি; কিন্তু কষ্টের ফসল ভালো ফলন দিলেও আশানুরুপ হয়ে পড়েছেন কৃষকেরা।
আড়িয়াল বিলের কৃষক আবুল হোসেন বলেন, আমি এইবার আমার ১২ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। বিগত দিনের তুলনায় জমিতে এইবার ধান বেশি ফলন দিয়েছে। আশা করি ভালো ফলন পাব; কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টিতে আমার ধান ক্ষেত তলিয়ে গেছে। আবার পানির তলে থেকে কৃষাণ ধান কাটতে চায় না। কাটতে চাইলেও তাদের দিতে হয় বেশি টাকা।
মানিকগঞ্জ থেকে ধান কাটতে আসা কৃষক রবিউল ইসলাম বলেন, এ বছরের প্রথম ধান কাটতে শুরু করেছি। সব খেতেই ফলন ভালো দেখা যাচ্ছে। তবে আমরা ভাবছিলাম ধানখেতের জমি শুকনা পাব কিন্তু টানা বৃষ্টিতে ধান পড়ে গেছে পানিতে। পানিতে দাঁড়িয়ে ধান কাটতে অনেক কষ্ট হচ্ছে। সময়ও বেশি লাগছে আবার বিভিন্ন পানিবাহিত রোগ হচ্ছে।
কৃষক আজমত আলী বলেন, আগাম ধান লাগিয়েছিলাম তাই আগে আগে পেকে গেছে। এখন ক্ষেতে থেকে রাস্তার পাশে আনতেছি। এরই মধ্যে আবার বৃষ্টি। এই ঝড়-বৃষ্টির দিনের আগে ফসল ঘরে তুলতে না পারলে আমাদের লোকসানের মুখে পড়তে হবে।
নিকড়ার কৃষক রাজ্জাক হোসেন জানান, প্রতি বছর আমাদের এখানে সরকার থেকে ধান কিনতে আসে। আমাদের যে খরচ হয় তাতে ন্যায্য মূল্যে আমরা পাই না। ফলে বাজারে পাইকারি হাটে ৭শ-৮শ টাকা মণ ধান বিক্রি করতে হয়। এবার সব ক্ষেতেই ফলন ভালো হয়েছে শেষে বৃষ্টি এসে অনেক কৃষকের এখন ক্ষতির মুখে পড়তে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


