Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয়তাবাদী কৃষক দলের শিবচর উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরের শিবচরে পাঁচ্চর ঢাকা-ভাঙ্গা মহাসড়ক প্রায় ২৫ মিনিট অবরোধ করে রেখেছিলেন পদবঞ্চিতরা।

বুধবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মহাসড়কটি অবরোধ করেন বিদ্রোহীরা। এ সময় সড়কের একপাশে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ করেছেন বঞ্চিতরা। পরে মহাসড়ক থেকে সরে যান বিদ্রোহীরা।

জানা গেছে, বুধবার বিকেলে শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাদারীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাড. মো. অলিউর রহমান দর্জি এবং সদস্য সচিব মো. অহিদুজ্জামান খান অহিদ স্বাক্ষরিত শিবচর উপজেলা কৃষক দলের ২৫ সদস্য বিশিষ্ট একটি আহব্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটিকে প্রত্যাক্ষাণ করে বুধবার রাত সাড়ে ১০টায় ঢাকা-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করেন কৃষকদলের পদবঞ্চিতরা। প্রায় ২৫ মিনিটের মতো সড়ক অবরোধ থাকে। এছাড়া, উক্ত কমিটি প্রত্যাক্ষাণের দাবিতে সড়কের একপাশে টায়ার জ্বালিয়ে ও বিক্ষোভ মিছিল করে বঞ্চিতরা।

মাদারীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এ্যাড. মো. অলিউর রহমান দর্জি বলেন,‘শিবচর উপজেলা কৃষকদলের যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে সেখানে সবাই ত্যাগী ও দলের ক্লান্তিলগ্নের কর্মী। বিগত আন্দোলনে আহ্বায়ক টিটুসহ সকলেই মামলা-হামলার শিকার হয়েছেন। এখন পদবঞ্চিতরা কেন এটা করলো তা আমার জানা নাই। আমরা ত্যাগী কর্মীদের নিয়েই কমিটি গঠন করেছি।’

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতাদের বাংলাদেশ সফরের আহ্বান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.