Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কৃষিকাজ করেই বছরে লাখ লাখ টাকা আয় করছেন লিটন
বিভাগীয় সংবাদ

কৃষিকাজ করেই বছরে লাখ লাখ টাকা আয় করছেন লিটন

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 20, 2022Updated:November 20, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : ছোনের পুরোনো ঘর আর মাছ ধরে সংসার চালানোর কথা প্রায়ই মনে হয় লিটন আলী শেখের। একসময় সংসার চালাতে গিয়ে তিনি হিমশিম খেতেন। পরিবারের সদস্যদের জন্য দু’বেলার খাবার জোটানো ছিল অনিশ্চিত। ছেলেমেয়ের পড়াশোনার চিন্তা-ভাবনা যেন ছিল বিলাসিতা। তবে এখন আর সেই করুণ দশা নেই।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরনুরনগর এলাকার কৃষক লিটন আলী শেখ। কৃষিকাজ করেই তিনি তার ভাগ্য বদলে ফেলেছেন।

সবজি চাষ করেই বছরে লাখ লাখ টাকা আয় করছেন লিটন

Advertisement

ছোনের ঘরের জায়গায় তৈরি হয়েছে আধাপাকা ঘর। ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে এখন আর চিন্তা করতে হয় না। কৃষিকাজ করেই উপার্জন করেছেন লাখ লাখ টাকা।

জানা যায়, লিটন আলী শেখের আদা, হলুদ, ভিয়েতনামি নারিকেল গাছ, লাউ গাছ, আম গাছসহ বিভিন্ন ফলমূলের গাছ লাগিয়েছেন তিনি। এসব থেকে তার প্রতি বছরই কয়েক লাখ টাকা আয় হয়।

তিনি জানান, এলাকাটি বন্যাকবলিত হওয়ায় সময় আখ ও পাটের আবাদ ছাড়া কোনো আবাদ হতো না। তাই তিনি এলাকায় ধান, গম, আদা, লাউ, বেগুন, আলু, হলুদ ও ফুলকপিসহ নানা ধরনের সবজির আবাদ শুরু করেন

লিটন আলী বলেন, ১৯৯৮ সালে ১১ হাজার টাকা ধার নিয়ে ৪ বিঘা লিজের জমিতে বাদামের আবাদ শুরু করি। এখন প্রতি বছর সবজি আবাদ করে ভালো আয় করছি। চলতি বছরে ৩৩ শতাংশ জায়গায় ১৫ হাজার টাকা খরচ করে আমি গ্রিন জাতের লাউ চাষ করে ৭০ হাজার টাকা বিক্রি করেছি। আরও ২০-৩০ হাজার টাকা লাউ বিক্রি করবো।

এছাড়া ৫০ শতক জায়গায় ৫০ হাজার টাকা খরচ করে বারি-১ জাতের আদা চাষ করেছেন লিটন। সেখান থেকে প্রায় লাখ টাকা বিক্রির আসা করছেন।

তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় চাষাবাদ করে আমি অর্ধকোটি টাকার সম্পত্তি করেছি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ওই এলাকায় সব ধরনের ফসল উৎপাদন হয়, তবে সবজি ফসল বেশি উৎপাদন হয়।

সবজি চাষ করেই বছরে লাখ লাখ টাকা আয় করছেন লিটন

কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহসীন তাবাসসুম জানান, কৃষক লিটনকে সার্বক্ষণিকভাবে কৃষি পরামর্শ, কৃষি প্রদর্শনের মাধ্যমে সার-বীজ ও কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।

কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা জেরিন আহম্মেদ জানান, লিটন আলী শেখ চরনুরনগর এলাকার সফল সবজি চাষী। তাকে সার-বীজ দেওয়াসহ বিভিন্নভাবে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়। সবজি চাষে অল্প খরচে দুইগুণ লাভ হওয়ায় এলাকার কৃষকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করায় স্বল্প সময়ে কম খরচে অধিক ফসল উৎপাদন হচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026
sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

June 22, 2026
Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

June 22, 2026

Latest News

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa