
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশকে উল্টো পথে পরিচালিত করেছে। এ অবস্থার পরিবর্তন ঘটাতে কাজ করছে তার সরকার। কর্মসংস্থান সৃষ্টিতে শুধু রাজধানী কিংবা বন্দরকেন্দ্রিক নয়। পুরো দেশেই গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিক অঞ্চল।
এলাকাভিত্তিক পণ্যনির্ভর শিল্প কারাখানা গড়ে তোলার নির্দেশ দেন সরকার প্রধান। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগী হওয়ারও আহ্বান রাখেন তিনি। তিনি বলেন, ভূখণ্ডের দিক থেকে বাংলাদেশ ছোট হলেও; জনসংখ্যা অনেক বেশি। এ বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে শিল্পায়নের পাশাপাশি কৃষি জমিও রক্ষা করা প্রয়োজন। শিল্পায়নের জন্য জায়গা সুনির্দিষ্ট করে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যেন খুব দ্রুত উৎপাদন শুরু করার যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



