
কৃষিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল এবং মজুদে ত্রুটি থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’
বৃষ্টির কারণে উত্তোলনের সময় কৃষক মজুদ করতে না পারায় পেঁয়াজের ঘটতি ছিল বলেও জানান তিনি।
‘ভারত পেঁয়াজের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল। কতটা উৎপাদন হয়েছে, কতটুকু আমরা আমদানি করব।’
আব্দুর রাজ্জাক বলেন, ‘যেকোনো পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর। কী পরিমাণ চাহিদা রয়েছে, কী পরিমাণ সরবরাহ হচ্ছে।‘
ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



