Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা কেন সুজনকে ‘চাচা’ ডাকেন পেস বোলিং কোচ ডোনাল্ড?
ক্রিকেট (Cricket) খেলাধুলা

কেন সুজনকে ‘চাচা’ ডাকেন পেস বোলিং কোচ ডোনাল্ড?

By জুমবাংলা নিউজ ডেস্কMay 27, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের এক অবিচ্ছেদ্য অংশ খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন জাতীয় দলে খেলে বিসিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। সুজনকে জাতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং স্টাফরা চাচা বলে ডাকেন।

কেন সুজনকে ‘চাচা’ ডাকেন পেস বোলিং কোচ ডোনাল্ড?
ফাইল ছবি

ছেলেদের মুখে চাচা ডাক শুনে বিদেশি কোচরাও সুজনকে সে নামেই ডাকা শুরু করেন।  বর্তমান হেড রাসেল ডমিঙ্গোও সুজনকে চাচা সম্বোধন করেন।

এর ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ দলে নতুন যোগ দেওয়া পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের বেলায়ও।

বুধবার সংবাদ সম্মেলনে সুজনকে চাচা হিসেবে সম্বোধন করেন এ সাবেক প্রোটিয়া পেসার।

Advertisement

মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ডোনাল্ডকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বাংলাদেশ দলের পেসারদের শেখানোর ক্ষেত্রে তাকে ভাষাজনিত কোনো সমস্যায় পড়তে হয় কিনা?

এর জবাবে ডোনাল্ড বলেন, ‘আমি আগে এটি নিশ্চিত করি, সবসময় চাচা যেন আমার আশপাশে কাছাকাছি থাকে। আমার বার্তাটা যেন পেসাররা ঠিকঠাক পায় এটি আগে নিশ্চিত করি। আমরা বাইরে তেমন কথা বলি না। তবে প্রতিটি বিরতিতে ড্রেসিংরুমে কথা বলি।’

ডোনাল্ডের এমন জবাবের পর পরই সাংবাদিকদের প্রশ্ন— খালেদ মাহমুদ সুজনকে চাচা ডাকলেন কেন?

এর উত্তর দিতে গিয়ে সুজনের ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড।

বলেন, ‘আমাকে বলা হয়েছে, তাকে যেন চাচা ডাকি। বাংলাদেশ যখন প্রথমবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল, তখন আমি এই ছোটখাটো গড়নের মিডিয়াম পেসারকে দেখেছি। তখন সে বেশ বর্ণিল চরিত্রের ছিল। তাকে আমার খুব ভালো লেগেছিল।’

প্রোটিয়া কোচ বলেন, ‘তার (সুজন) মধ্যে পিতৃত্বসুলভ গুণাবলি রয়েছে। দলের সব খেলোয়াড় তাকে শ্রদ্ধা করে। যে কোনো পরিকল্পনা সম্পর্কে আলোচনা করার জন্য দারুণ ব্যক্তি সে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, চাচা সেটি সহজেই করে দেন।’

শুরুতে চাচা সুজনের সাহায্য নিতে হলেও এখন তেমনটির প্রয়োজন পড়ছে না। পেসার খালেদ আহমেদ ও এবাদত হোসেনরা ইংরেজি কথাও ঠিকঠাক ধরতে পারছেন বলে জানালেন ডোনাল্ড।

টাইগারদের পেস বোলিং কোচ বলেন, ‘এখন তারা বুঝতে শুরু করেছে। ইংরেজি কথার মূলভাবটা ধরতে পারছে খালেদ-এবাদতরা। তাই আমি মনে করি বার্তাটা যথাযথ হওয়া উচিত। তাই কৌশলগত পরিকল্পনার সময় আমরা আলোচনা সহজ রাখতে চেষ্টা করি। যাতে কিছু জটিল না হয়।’

জীবনে কোটি টাকার মালিক হতে চান?, তাহলে এই চার ব্যবসার কোনো বিকল্প নেই

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa