
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ২৮ জুলাই বিয়ে করতে পারে লিটন। যে কারণে আসন্ন লংকা সফরে তাকে নাও পাওয়া যেতে পারে। তবে দলে রাখা হতে পারে ডানহাতি ব্যাটসম্যানকে। পাত্রী আগে থেকেই ঠিক। মা-বাবার পছন্দের মেয়েকেই বিয়ে করছেন লিটন। তার নাম দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। বিশ্বকাপের আগে গত ১৭ এপ্রিল তার সঙ্গে আংটি বদল করেন তিনি।
দিনাজপুরের মেয়ে দেবশ্রী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার সঙ্গে সারাজীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন লিটন। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত দিনেই মালাবদল করবেন তারা। বাঁধা পড়বেন সাতপাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



