
একজন মেয়ে জিমন্যাস্টিক করছেন আর তখনই তার ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাকে পড়তে পড়তে বাঁচাচ্ছেন তার প্রশিক্ষক। শুধু তাই নয় গভীর আঘাত লাগা থেকেও বাঁচাচ্ছেন তাকে। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের নাসভিলের।
এই ভিডিওটি ওই মেয়েটির মা-বাবা রেকর্ড করেছেন। ভিডিওটি শেয়ার করে মেয়েটির বাবা-মা লিখেছেন, ‘আমাদের মেয়ে প্রথমবার ভল্ট করছিল আর তখনই ওর ভারসাম্য নষ্ট হয়ে যায়। ও পড়ে যাচ্ছিল। সেসময় ওর কোচ ওকে দেখেন, আর ধরে ফেলেন ওকে। সে বড় আঘাতের হাত থেকে রক্ষা পেল।’
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি বেশ পছন্দ করছেন সবাই। প্রতিক্রিয়ায় কোচের প্রশংসাও করছেন তারা। সূত্র : মেইল অনলাইন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



