
জুমবাংলা ডেস্ক : বাঘেরহাটের মোংলায় শুল্ক ফাঁকি দিয়ে সমুদ্র পথে আসা বিপুল পরিমানের বিদেশি শাড়ীর একটি চালান জব্দ করেছে কোস্টগার্ড। গত ১৬ ও ১৭ নভেম্বর দুদিন অভিযান চালিয়ে মোংলার হলদিবুনিয়ার খালে এই শাড়ীর অবৈধ চালান জব্দ করে তারা। তবে তাদের অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে কোস্টগার্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ কারনে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি তারা।
উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড খন্দকার মুনিফ তকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


