হাসপাতাল বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল আপিল করবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার (১৫ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন।

সংবাদ সম্মেলনে তিনি হাসপাতালের বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার হাসপাতাল বন্ধের কোনো নির্দেশ দেয়নি; বরং একটি পরিদর্শন প্রতিবেদন দিয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) ও এনসিইউতে (নিওনেটাল কেয়ার ইউনিট) ৫৬ জন সংকটাপন্ন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ৬ শিমুর মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাঁচাতে হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার বিষয়টি অসত্য বলেও দাবি করে তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
হাসপাতালের নার্স ও অন্যান্য কর্মীদের বিষয়ে ডা. শেখ মহিউদ্দিন বলেন, সমস্যা সৃষ্টি হওয়ার পর থেকেই তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেবার মানোন্নয়ন এবং বিদ্যমান ত্রুটিগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



