ফাইল ছবি
Advertisement

স্পোর্টস ডেস্ক: এবারের কোপা আমেরিকায় দুই ম্যাচ খেলে একটি গোল সহায়তার পাশাপাশি চিলির বিপক্ষে একটি গোল করেছেন লিওনেল মেসি। সফল ড্রিবলের তালিকাতেও আর্জেন্টাইন সুপারস্টারের নাম সবার ওপরে। ১২টি সফল ড্রিবল করা মেসির আগে কেউ নেই। দুই ম্যাচেই হয়েছেন ম্যাচসেরা।

শনিবার উরুগুয়ের বিপক্ষে সতীর্থকে গোল করতে সহায়তা করার পাশাপাশি মেসি এক ম্যাচেই সফল ড্রিবল করেছেন নয়বার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই এক গোল অ্যাসিস্ট দিয়েই কোপার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়ে গেছেন মেসি। ১৩টি অ্যাসিস্ট এখন তার।

২০১৬ সালের কোপায় সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছিলেন মেসি। ২০১১ আর ২০১৫ সালে তিনটি, চলতি আসরে দুই ম্যাচে ইতোমধ্যে একটি গোল করিয়েছেন। এছাড়া ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৬, ২০১৯ ও ২০২১ সালের কোপা আমেরিকায় অন্তত একবার করে সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন মেসি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.