Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার কোরবানিতে দেশব্যাপী পশুর হাট বসছে ৩ হাজার ৬০০টি, রাজধানীতে ২৭
জাতীয় স্লাইডার

কোরবানিতে দেশব্যাপী পশুর হাট বসছে ৩ হাজার ৬০০টি, রাজধানীতে ২৭

By Arif ArmanMay 11, 20262 Mins Read

পশুর হাট

Advertisement

ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। এবার সারাদেশে ৩ হাজার ৬০০-এর বেশি পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এর মধ্যে রাজধানীতেই বসবে ২৭টি হাট। এরইমধ্যে হাটের ইজারাদাররা প্রাথমিকভাবে হাট ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন।

এদিকে নগরীর অনেক হাটে ধীরে ধীরে মাইক, বাঁশ, শামিয়ানা টানানো হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে হাসিল ঘর। এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদিপশু মজুত থাকায় কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই। ব্যাপারীরা জানানা, সম্ভাব্য গরুর হাট তৈরি হলে গরু আনা শুরু করবেন তারা।

আসন্ন ঈদুল আজহার জন্য এবার ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টিসহ মোট ২৭টি হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে।

আগামী সপ্তাহ থেকে হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে, প্রতিটি হাটে একাধিক ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হচ্ছে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য। এরইমধ্যে সম্ভাব্য হাট গুলোতে বাসানো হচ্ছে ইট, মাইক, বাঁশ, ছাউনি। করা হচ্ছে সুপেয় পানির ব্যবস্থা।

ব্যবসায়ীরা জানান, লাস্ট টাচ লাগাবে। বাইরে আরও হাট ভরে যাবে গরুতে। একদম মোহাম্মদপুর পর্যন্ত মঞ্চ হবে, প্যান্ডেল হবে। শুক্রবার থেকে কিছু কিছু নামবে।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, এবার যত্রতত্র বা রাস্তার ওপর কোনো হাট বসতে দেয়া হবে না। নিয়মের বাইরে কোন ব্যক্তিকে হাটের ইজারা দেবেন না তারা।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম সংবাদ মাধ্যমকে বলেন, ‘সবগুলো হয়ে গেছে। এখন আশা করি যে এবার হাটে গরু বেচার জন্য আসবে যারা ক্রেতা তারাও যাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে সেই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। কোরবানির যে সমস্ত বর্জ্য যত্রতত্র যাতে উনারা না ফেলেন এবং প্রত্যেকটা হাটের জন্য আমরা একটা চটের ব্যাগ দিচ্ছি। হাটের জন্য যা যা করা দরকার সবকিছু করা হয়েছে।’

এবার পাঁচ দিন হাটে পশু কেনাবেচা হবে বলে জানিয়েছে দুই সিটি করপোরেশন।

সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বছর কোরবানি যোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। চাহিদার তুলনায় প্রায় ২২ লাখ ২৭ হাজার পশু উদ্বৃত্ত থাকবে এবার। আগামী সপ্তাহ থেকে হাটে পশু আসা শুরু হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    বিকাশ

    আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

    June 26, 2026
    মেডিকেল শিক্ষার্থী

    শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

    June 26, 2026
    minni

    সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

    June 26, 2026

    Latest News

    বিকাশ

    আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

    মেডিকেল শিক্ষার্থী

    শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

    minni

    সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

    বিমান বিধ্বস্ত

    বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

    Rain

    তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

    মার্কিন কৃষিপণ্য

    অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

    বিদেশি হস্তক্ষেপ

    বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

    অপারেশন সিঁদুর

    অপারেশন সিঁদুরে নিহত সেনাদের নাম জানাল ভারত

    earthquakes

    ঢাকায় সাত মাত্রার ভূমিকম্পে ৩ থেকে ৪ লাখ প্রাণহানির শঙ্কা!

    Current

    প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa