
ক’দিন আগেই বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছিলেন বাবর আজম। আবারও কোহলিকে পেছনে ফেলেছেন বাবর। এবার ভারতীয় অধিনায়ককে টপকে টি-টোয়েন্টিতে গড়েছেন দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর এই মাইলফলক স্পর্শ করেছেন।
পরিসংখ্যান বলছে, ৫৬ ইনিংসে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন কোহলি। বাবর এই রান করতে খেলেছেন ৫২ ইনিংস।
এই তালিকায় তিনে থাকা অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ ২ হাজার রান করেছিলেন ৬২ ইনিংসে। এছাড়া চারে ও পাঁচে আছেন ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিল। দুই হাজার রান পূরণ করতে ম্যাককালামের লেগেছে ৬৬ ইনিংস। আর মার্টিন খেলেছেন ৫৮ ইনিংস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



