স্পোর্টস ডেস্ক: গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এ ঘটনার কিছুদিন পরে ওয়ানডে অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

কোহলির এমন অবস্থার মাঝে নতুন আলোচনা নিয়ে এলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। গত ৩-৪ বছর ধরে যেই চাপের মধ্যে রয়েছেন কোহলি, সেই অবস্থায় থাকলে বিয়েই করতেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

পাকিস্তানের দৈনিক জাগরণে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, আমি ওর (কোহলি) জায়গায় হলে বিয়ে করতাম না। কারণ আমি তখন রানের মধ্যে আছি এবং ক্রিকেটটা উপভোগ করছি। ক্রিকেটে এমন ১০-১২ বছর সময় থাকে। যা আর কখনো ফেরত আসে না।

তবে বিয়ে করাকে দোষারোপ করছেন না জানিয়ে তিনি বলেন, আমি বলছি না বিয়ে করা ভুল। তবে আপনি যখন ভারতের হয়ে খেলছেন, তখন আপনার নিজের উপভোগ করার মতো সময় খুবই অল্প। ভক্তরা কোহলির নামে পাগল। তাকে অবশ্যই এই ভালোবাসা ধরে রাখতে হতো, যা গত ২০ বছর ধরে পাচ্ছে।

Advertisement

শোয়েব আরো বলেন, বাচ্চার কাছ থেকে চাপ থাকে, পরিবারের কাছ থেকেও থাকে। দায়িত্ব যতো বাড়ে, চাপটাও বেড়ে যায়। ক্রিকেটারদের ক্যারিয়ার সাধারণত ১৪-১৫ বছরের হয়। যার মধ্যে ফর্মের চূড়ায় থাকা হয় ৫-৬ বছর। কোহলি সেই সময় পার করে ফেলেছে। এখন তাকে ধুঁকতে হবে।

তার মতে, একটি জাতীয় দলের অধিনায়ক হিসেবে যেকোনো খেলোয়াড়ের ওপরেই বাড়তি দায়িত্ব থাকে। যেকোনো খেলোয়াড়ের সেসবের দিকেই পূর্ণ মনোযোগ দেওয়া উচিত। তাদের ব্যক্তিগত জীবনের কাজ তথা বিয়ের বিষয়টি পরেও হতে পারে বলে মন্তব্য শোয়েবের।

কোহলিকে শোকজ করা নিয়ে যা বললেন সৌরভ

পাকিস্তানি গতিতারকা বলেন, অধিনায়ক হিসেবে আপনাকে অনেক কিছু ভাবতে হবে। আমি মোটেও বিয়ের বিপক্ষে নয়। তবে আমি বিশ্বাস করি খেলোয়াড়ি জীবনে বেশি চাপ থাকা উচিত নয়, নির্ভার থেকে খেলতে পারা উচিত। কেননা অধিনায়ক হিসেবে আপনাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.