
বাংলাদেশের বিপক্ষে ১০৪ রানের দারুণ এক ইনিংস খেললেও ব্যক্তিগত মাত্র ৯ রানে মোস্তাফিজুর রহমানের বলে তামিম ইকবালের হাতে জীবন পান রোহিত। জীবন পেয়ে সেই সুযোগটাকে বেশ ভালোভাবে কাজে লাগান তিনি। টাইগার বোলারদের আক্ষেপের আস্তাকুড়ে ফেলে তুলে নেন ক্যারিয়ারের ২৬ ও এবারের বিশ্বকাপের ৪র্থ সেঞ্চুরি। আর সেঞ্চুরি করেই অনবদ্য এক রেকর্ডও করে ফেলেন এই ওপেনার। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার পর এখন দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক বিশ্বকাপে ৪টি সেঞ্চুরির মালিক রোহিত।
ম্যাচ শেষে যারপরনাই রোহিতের উপর বেশ খুশি কোহলি। এবারের বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দিতে না পারলেও সতীর্থের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত তিনি, ‘আমি অনেক বছর ধরেই ওর এরকম ব্যাটিং দেখে আসছি। আমি জনসন্মুখে একটি বলতে চাই। আর তা হলো আমার মতে ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড় রোহিতই। যখন সে ব্যাট করে তখন আমরা বড় সংগ্রহের পথে থাকি। তার খেলার কৌশলও আমাদের বেশ সাহায্য করে।’
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১৪০ এবং ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের তিনটি শতক হাঁকান রোহিত। যার সুবাদে এখন টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৫৪৪ রান) সংগ্রাহকও এই উদ্বোধনী ব্যাটসম্যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



