স্পোর্টস ডেস্ক: বাজে সময় কাটিয়ে ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট। অস্ট্রেলিয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়ে অর্ধযুগ পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ফিরেছিল দেশটি। শুধু ফেরেইনি, পাকিস্তানকে হারিয়ে চমকও দেখিয়েছিল তারা।
উইলিয়ামস

Advertisement

বাংলাদেশকেও কঠিন পরীক্ষায় ফেলেছিল জিম্বাবুইয়ানরা। ৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপেরও মূল পর্বের পথে অনেকটা এগিয়ে যাওয়ায় এখন প্রায় নিশ্চিত করে বলেই দেওয়া যায়, সুদিন ফিরেছে জিম্বাবুয়ের ক্রিকেটে।

আগামী অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে, এ তথ্য প্রায় সবারই জানা। ১০ দলের বিশ্বকাপের ৮ দল অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে। বাকি দুই দল আসবে বাছাইপর্ব থেকে। ঘরের মাঠে চলমান বাছাইয়ের গ্রুপ পর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সব কটি জিতেছে জিম্বাবুয়ে।

শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ভারতের টিকিট পেয়ে যাবে জিম্বাবুয়ে। এমনকি দুই ম্যাচে হারলেও নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে বিশ্বকাপ খেলা নিশ্চিত হতে পারে তাদের। জিম্বাবুয়ের ক্রিকেটে এই যে দিনবদলের হাওয়া লেগেছে, তাতে অগ্রণী ভূমিকা শন উইলিয়ামসের।

ক্যারিয়ারের সায়াহ্নে এসে ব্যাট হাতে সেরা সময় পার করছেন উইলিয়ামস। বাছাইয়ে ৫ ম্যাচ খেলেই ৩ সেঞ্চুরিতে করেছেন ৫৩২ রান। ওয়ানডেতে টানা ৫ ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি ও বাবর আজমের পরই এখন তার নাম।

বিশ্বকাপ বাছাইয়ে উইলিয়ামসের ৫ ইনিংস—১০২*, ৯১, ২৩, ১৭৪, ১৪২। ব্যাটিং গড় ১৩৩ আর স্ট্রাইক রেট ১৪৮.৬০। কোহলি-বাবরের পর নাম আসায় গর্ববোধ করতেই পারেন উইলিয়ামস।

গেইল জানালেন বিশ্বকাপ ক্রিকেটে কোন ৪ দেশ যাবে সেমিতে!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google