Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ১৯টি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়গুলো আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইংরেজি মাধ্যমের শ্রেষ্ঠ স্কুল ও কলেজসমূহকে সেনাবাহিনী প্রধানের ট্রফিসহ বিভিন্ন অর্জনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষা সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।

এ সমন্বয় সভায় প্রধান সমন্বয়ক ও পরিচালক শিক্ষা পরিদফতর, মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদফতর, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.