Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা ক্যাম্পাস ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করছে জাবি প্রশাসন
ক্যাম্পাস জাতীয়

ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করছে জাবি প্রশাসন

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 28, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: চলমান উপাচার্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ‘উদ্বিগ্ন’ থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। খবর ইউএনবি’র।

জাবি

Advertisement

বিশ্ববিদ্যালয়ের অরক্ষিত প্রবেশদ্বার দিয়ে বহিরাগতদের অবাধ যাতায়াত ও সম্প্রতি ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক দুই শিক্ষার্থীকে আটকের পর নিরাপত্তা ব্যবস্থায় জোরালো পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন।

শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বেগের কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে প্রক্টরিয়াল টিম সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে বেশকিছু প্রস্তাবও দিয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে পেছনের অংশ দিয়ে প্রবেশের জন্য তিনটি অরক্ষিত পথে দ্রুত গেট নির্মাণ করা, অন্ধকার স্থানে আলোর ব্যবস্থা করা, ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন চারটি প্রবেশপথে বহিরাগত যানবাহন প্রবেশ-বাহির হওয়ার ক্ষেত্রে পরিচয় নিশ্চিত হওয়া, গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো, হলগুলো সিসি ক্যামেরার আওতায় আনা এবং দ্রুত সময়ে হল রেইডের ব্যবস্থা করা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়কে যাতে কেউ অস্থিতিশীল করতে না পারে সেজন্য শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমরা বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

‘উপাচার্য স্যারও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দিয়ে দিয়েছেন, যাতে দ্রুত সময়ে এসব কাজ শেষ করা যায়,’ যোগ করেন তিনি।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামনের অংশ দিয়ে প্রবেশের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন চারটি প্রবেশদ্বার রয়েছে। উত্তরাংশে সাভার সেনানিবাস সংলগ্ন প্রবেশদ্বার রয়েছে একটি। আর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে পেছনের অংশে প্রবেশের জন্য তিনটি পথ রয়েছে।

এছাড়া, তিন থেকে চারটি চোরাই পথ রয়েছে। এসবের মধ্যে পেছনের তিনটি গেট ও চোরাই গেটগুলো পুরোপুরো অরক্ষিত। ফলে বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত সীমানা থাকলেও এর ভেতরেই একের পর এক চুরি, ছিনতাইয়ের মতো ঘটনার পর অপরাধীরা পার পেয়ে যাওয়ায় উদ্বিগ্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের যেসব সড়ক অন্ধকার ছিল ওইসব সড়কে ইতিমধ্যে আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গুরুতপূর্ণ স্থানগুলোতে ফ্লাড লাইট লাগানোর কাজ শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

যার মধ্যে- গেরুয়া ঢালে তিনটি, ইসলামনগর সীমানায় দুটি, সালাম বরকত হলের সামনে দুটি, আল-বেরুনী হলের পেছনের মাঠে চারটি, আমবাগান গেটে দুটি, পুরাতন কলা ভবনের সামনে-পেছনে চারটি, মওলানা ভাসানী হলের সামনে দুটি, পুরাতন প্রশাসনিক ভবনের সামনে দুটি, পরিবহন চত্বরে চারটি, শিক্ষক ক্লাবের সামনে দুটি, নতুন চারুকলা অনুষদের সামনে দুটি, সালাম বরকত হলের পেছনে শিক্ষকদের বাসার সামনে পাঁচটি, টারজান পয়েন্টে দুটি, টিএসসি সামনে-পেছনে চারটি, চৌরঙ্গীতে দুটি, মেডিকেল সেন্টারের সামনে-পেছনে চারটি এবং ব্যায়ামাগারের সামনের মোড় ও সুইমিং পুল এলাকায় ছয়টি ফ্লাড লাইট লাগাতে বিদ্যুৎ বিভাগকে বলা হয়েছে।

এছাড়া, দ্রুত সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটক, প্রধান প্রধান সড়ক ও আবাসিক হলে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হবে জানিয়ে ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ বলেন, রাতের বেলায় যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার বিষয়ে নির্দেশনা দেয়া আছে।

তবে যদি কোনো কারণে বিদ্যুৎ না থাকে সেক্ষেত্রে প্রশাসনকে আগে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জুন 17, 2026
জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa