Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ক্রাইস্টচার্চে হামলা : ট্রাম্পকে কিছুই বলেননি স্ত্রীকে হারানো বাংলাদেশি ফরিদ
আন্তর্জাতিক জাতীয়

ক্রাইস্টচার্চে হামলা : ট্রাম্পকে কিছুই বলেননি স্ত্রীকে হারানো বাংলাদেশি ফরিদ

By Shamim Rezaজুলাই 22, 2019Updated:জুলাই 22, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর বন্দুকধারীর হামলায় স্ত্রীকে হারানো ফরিদ আহমেদও ছিলেন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর মিরেরচর গ্রামের ছেলে, বহু বছর আগে পাড়ি জমান নিউ জিল্যান্ডে।

ক্রাইস্টচার্চে হামলা : ট্রাম্পকে কিছুই বলেননি স্ত্রীকে হারানো বাংলাদেশি ফরিদ

Advertisement

গত ১৭ জুলাই আধা ঘণ্টার ওই বৈঠকে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের কাছ থেকে নিজেদের ধর্মীয় স্বাধীনতার অভিজ্ঞতার কথা জানতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ক্রাইস্টচার্চের মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ভাগ্যক্রমে ফরিদ আহমেদ বেঁচে গেলেও তার স্ত্রী হোসনে আরা আহমেদ নিহত হয়েছেন। শারীরিক প্রতিবন্ধী স্বামীকে বাঁচাতে গিয়ে পেছন থেকে গুলিবিদ্ধ হন ৪২ বছর বয়সী হোসনে আরা।

ওই বৈঠকে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে ছিলেন বাংলাদেশি ফরিদ আহমেদ। সেখানে উপস্থিত ছিলেন আরেক বাংলাদেশি প্রিয়া সাহা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন সম্পর্কে প্রিয়া সাহা নালিশ করলেও নিউ জিল্যান্ডের মসজিদে হামলার বিষয়ে কোনো নালিশ করলেন না ফরিদ।

উল্টো নিউ জিল্যান্ডের মসজিদে হামলার পর সহায়তার হাত বাড়িয়ে দেয়া ও বিশ্বব্যাপী সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ফরিদ আহমেদ।

ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ফরিদ আহমেদ বলেন, আপনি সত্যিই একজন মানবতাবাদী একজন বিশ্ব নেতা। আজ আমাকে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেয়ায় অসংখ্য ধন্যবাদ।

ওই সময় ওভাল অফিসের বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মানুষ যদি স্বাধীনভাবে ধর্মীয় চর্চা করতে না পারে তখন তার সব ধরনের স্বাধীনতাই ঝুঁকিতে পড়ে যাবে। আমার মতো অন্য কোনো প্রেসিডেন্ট ধর্মীয় স্বাধীনতাকে এতো গুরুত্বের সঙ্গে দেখেন না বলেও জানান ট্রাম্প।

ওই সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, কেবল ধর্মীয় বিশ্বাসের কারণে আপনাদের অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। এটি কাম্য নয়।

ট্রাম্পকে বলা বাংলাদেশি ফরিদের বক্তব্যের বিষয়ে নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন বলেন, ফরিদ আহমেদ ব্যক্তিগতভাবে ট্রাম্পকে ধন্যবাদ দেয়ায় অবাক হইনি আমি। ওই বৈঠকে ক্রাইস্টচার্চের মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলার ভয়াবহ স্মৃতিচারণ করার কথা ছিল তার। কিন্তু তিনি তা করেননি।

জেসিন্ডা আর্ডার্ন বলেন, ফরিদ একজন ভালোবাসার ও সহানুভূতি সম্পন্ন মানুষ। তার প্রতিটা আলাপ থেকে তা বেরিয়ে আসে। কাজেই দেশের বাইরে গিয়েও তিনি তেমনটা করবেন, সেটাই আমি ধরে নিয়েছিলাম। যে কারণে বিশ্বব্যাপী সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য ফরিদ ট্রাম্পকে ধন্যবাদ দেয়ায় আমি অবাক হইনি। ফরিদ আহমেদ এমন একজন মানুষ, যিনি মানবতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

একটি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ফরিদ আহমেদ নিজেই। শারীরিক প্রতিবন্ধী ফরিদ আহমেদ বর্তমানে নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

জুন 20, 2026
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026

Latest News

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa