20191022_105120

Advertisement
স্পোর্টস ডেস্ক : সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের বেতন বৈষম্য কিংবা ক্রিকেটের উন্নতির স্বার্থে জড়িত এমন ১১ দফা দাবি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছ। যেখানে উল্লেখ করা হয়েছে দাবি না মানা অব্দি সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দুরে থাকবেন দেশের প্রথম সারির সব ক্রিকেটার। আর ক্রিকেটারদের এই অবস্থান এর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে দোষারপ করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

বাংলাদেশের ক্রিকেটে সামনে চ্যালেঞ্জিং সময়। কারণ, টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি টেস্টই গুরুত্বপূর্ণ । তার ওপর পরের সিরিজটা ভারতে। আমাদের এখন পুরো উদ্যমে অনুশীলন শুরু করার কথা ছিল, পুরো উদ্যমে প্রস্তুত হওয়ার কথা ছিল। এত বড় একটা সিরিজ। খেলোয়াড়দের মানসিক ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

আমিনুল ইসলাম বলেন, ধর্মঘটে যেসব খেলোয়াড় সম্পৃক্ত হয়েছে, তারা বাংলাদেশের অপরিহার্য খেলোয়াড়। এই খেলোয়াড়দের চোখে যখন বোর্ডের সমস্যাগুলো ধরা পড়েছে। তার মানে এই বোর্ডে যাঁরা আছেন, তাঁরা কাজ করতে ব্যর্থ হয়েছেন। তাঁরা ব্যর্থ হওয়ার কারণেই খেলোয়াড়দের আন্দোলনে নামতে হয়েছে। তবে ক্রিকেটের স্বার্থে সবার একসঙ্গে কাজ করা উচিত। এটা একটা সমস্যা, সেটির সমাধানের জন্য খেলোয়াড় ও কর্মকর্তা দুই পক্ষকে মিলেমিশেই কাজ করতে হবে।

আনুষ্ঠানিকভাবে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের এই দেনদরবারের বিষয়গুলো ক্রিকেটারদের যে অ্যাসোসিয়েশন আছে—কোয়াব, তাদের দেখার কথা। এখন এটা বলাটা কতটা যুক্তিযুক্ত হচ্ছে জানি না, তবে প্রায় দশ-বারো বছর ধরে যাঁরা কোয়াবে আছেন, তাঁরা ক্রিকেট বোর্ডেও আছেন। কোয়াবের ব্যর্থতার কারণেই খেলোয়াড়েরা আনুষ্ঠানিকভাবে বোর্ডের কাছে যেতে পারেনি। আর এখানে যে খেলোয়াড়দের সমবেত হতে দেখলাম, তারা কোনো সংগঠনের অধীনে নেই। কিছু বর্তমান খেলোয়াড়, কিছু সাবেক খেলোয়াড় মিলে এই সমস্যাটা তুলে ধরেছে।

আমিনুল ইসলাম আরও বলেন, খেলোয়াড়দের যে পরিকল্পনাগুলো আছে, সেগুলো বাস্তবায়নে যে টিম আছে, সেই টিম দিয়ে তারা ঠিকভাবে সব হচ্ছে না বলে এই জায়গাগুলোতে ক্রিকেটাররা ব্যর্থ হয়েছে । যে ১১টা দাবি নিয়ে খেলোয়াড়েরা দাঁড়িয়েছে, এর কিছু হয়তো ১০০ ভাগ যুক্তিযুক্ত, কোনোটি হয়তো ৭০ ভাগ, কোনোটি হয়তো ৫০ ভাগ…এই দাবিগুলোর সামনে বোর্ড নিজেদের গা বাঁচানোর আগে বোর্ডের খতিয়ে দেখা উচিত যে আসলেই এই প্রতিবাদগুলো কতটুকু সত্য, কতটুকু যুক্তিযুক্ত।

তাছাড়া আজকের দেশের ক্রিকেটের এই অবস্থাটা বোর্ডের জন্য লজ্জাজনক, যে এ রকম একটা দাবি নিয়ে খেলোয়াড়দের সোচ্চার হতে হচ্ছে। কারণ, খেলোয়াড়দের কাজ মাঠে খেলা। কিন্তু খেলোয়াড়েরা যখন এই ব্যাপারগুলো নিয়ে সোচ্চার হয়েছে, এটা একটা বড় সংকেত যে, আসলেই এই কাজগুলো কতটুকু ঠিকঠাকভাবে হচ্ছে না। যেখানে বোর্ডের ব্যর্থতা স্পষ্ট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.