স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের টপঅর্ডার ব্যাটার ডেভন কনওয়ে টেস্ট ক্রিকেটের বিস্ময়। কিউই রান মেশিন বলা হচ্ছে তাকে।সাদা জার্সি পরে মাঠে নামলে বড় ইনিংস খেলতেই হবে তাকে।

বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে সোমবার ৯৯ রান নিয়ে মাঠে নামেন। নেমেই কাঙ্ক্ষিত তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছে যান।

অবশ্য তার আগে গতকালই ইতিহাসে নাম লেখান কনওয়ে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে অভিষেকের পর থেকে প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। হ্যাগলি ওভালে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে।

৩০ বছর বয়সি কনওয়ে এ মুহূর্তে তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। কনওয়ে আজ আউট হয়েছেন ১০৯ রানে। মিরাজের চতুরতায় রানআউট হন তিনি।

Advertisement

এত কম টেস্ট খেলেই কনওয়ে ৫১৪ রান জমা করে ফেলেছেন। তার গড় ইর্ষণীয়, ৬৪.২৫। স্ট্রাইকরেট ৫০ এর বেশি।

কনওয়ে অভিষেক টেস্টে লর্ডসের বিপক্ষে করেন ২০০ রান। পরের টেস্টেই এজবাস্টনে খেলেন ৮০ রানের ইনিংস। এর পর সাউদাম্পটনে ভারতের বিপক্ষে করেন ৫৪ রান। মাউন্ট মঙ্গানুয়ে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন ১২২ রানের অনবদ্য ইনিংস। আজ ক্রাইস্টচার্চে থামলেন ১০৯ রানে।

৩০ বছর বয়সী কনওয়ে তার ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকের পর থেকে প্রথম ৫ ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রান করেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে অর্ধশতরানের মাধ্যমে টেস্ট ক্রিকেটে তৃতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কনওয়ে। তিনি ৬০.০২ স্ট্রাইক রেটে ফিফটি করেন। তিনি এখন পর্যন্ত তার ক্যারিয়ারে ৫ টেস্ট ম্যাচের ৯ ইনিংসে একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি এবং ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০০, এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৮০, সাউদাম্পটনে ভারতের বিপক্ষে ৫৪ এবং মাউন্ট মাঙ্গানুইতে বাংলাদেশের বিরুদ্ধে ১২২ রান করেছিলেন কনওয়ে।

ইনজুরির কারণে ভারত সফরে আসতে পারেননি কনওয়ে। প্রথম নিউজিল্যান্ড ব্যাটসম্যান হিসেবে প্রথম ৭ টেস্টে চার ফিফটি বা তার বেশি করেন। কনওয়ে ১০১ বলে পঞ্চাশ ছুঁয়েছেন। কনওয়ে এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে তিনটি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

শোয়েব মালিকের ভাতিজার মহাকাব্যিক ইনিংস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.