জুমবাংলা ডেস্ক : দলের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কখনো ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল কারো থাকে না, থাকবেও না।

সোমবার (১৬ মে) দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়ালি উদ্বোধন করে এ কথা বলেন তিনি।

ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল কারো থাকে না : কাদের
ফাইল ছবি
Advertisement

অর্থপাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রচার করতে সম্প্রতি বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, অর্থপাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে তথ্যপ্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন।

পি কে হালদারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আওয়ামী লীগের কেউ নয়, তবুও তিনি অর্থপাচারকারী হিসেবে চিহ্নিত, তার বিচার প্রক্রিয়া আইনের মাধ্যমে হবে।

আওয়ামী লীগের মধ্যে যারা চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের স্থান কোনোভাবেই দলে হবে না জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ভালো মানুষ ও ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে। পকেট ভারি করার জন্য খারাপ লোকদের দলে না টানতে নেতাদের আহ্বান জানান।

শেখ হাসিনা দেশে এসেছিলেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলামুক্ত হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, শেখ হাসিনা এসেছিলেন বলেই বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

কেঁদেছেন জার্মানির জামাই প্যাট্রিক, কাঁদিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনসহ এলাকাবাসীকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.