Advertisement

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল, সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের পথ ধরে এবার ফিরলেন লিটন দাস। আগের তিনজনের মতো তিনিও শুরুটা ভালো করেছিলেন। কিন্তু সেই ২০ রানের কোটা পূরণ করার পর সাজঘরে লিটনও। দলীয় ১৬২ রানের মাথায় তার বিদায়ে বিপদে পড়ে গেছে বাংলাদেশও। অবশ্য এক প্রান্ত আগলে ধরে এখনও ক্রিজে রয়েছেন সাকিব আল হাসান। তুলে নিয়েছেন অর্ধশতকও। লিটনের জায়গায় ব্যাটিংয়ে এসেছেন মোসাদ্দেক হোসেন।

এদিন, এজবাস্টনে ভারতের ৩১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের সঙ্গে ৩৯ রানের দারুণ এক জুটি গড়েন তামিম ইকবাল। কিন্তু ৩১ বলে ২২ রান করে শামির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাকিবের সঙ্গে বড় জুটির গড়ার পথে হাঁটছিলেন সৌম্য সরকার। কিন্তু হার্দিক পান্ডিয়ার অফ স্ট্যাম্পের বাইরে একটি বল উড়িয়ে মারতে গিয়ে কোহলির হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে ৩৮ বলে ৩৩ রান করেন সৌম্য। তাদের দেখানো পথ ধরে প্যাভিলনের পথ ধরেন মুশফিক। ২৩ বলে ২৪ রান করে চাহালে বলে লেগ শটে ধরা পড়েন তিনি। এরপর লিটনকে নিয়ে দলকে টেনে নিচ্ছিলেন সাকিব। কিন্তু ২৪ বলে ২২ রান করে লিটনও ফিরলেন সতীর্থদের দেখানো পথে। হার্দিক পাণ্ডিয়ার একটি শট বল মারতে গিয়ে লেগ শটে দিনেশ কার্তিকের তালুবন্দি হন তিনি।

এর আগে, রোহিত শর্মার সেঞ্চুরির ওপর ভর করে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৩১৪ রান সংগ্রহ করে ভারত। ফলে সেমিফাইনালের দৌঁড়ে টিকে থাকতে বাংলাদেশকে করতে হবে ৩১৫ রান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.