ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, রাজধানী তেহরানে চালানো এক বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধানকে হত্যা করা হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের ‘নির্ভুল তথ্যের’ ভিত্তিতে তেহরানে হামলা চালিয়ে আবু আল-কাসেম বাবাইয়ানকে হত্যা করা হয়েছে।
ইসরায়েলের দাবি অনুযায়ী, বাবাইয়ান ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সামরিক দপ্তরের প্রধান এবং খতাম আল-আম্বিয়া সদরদপ্তরের জরুরি কমান্ডের চিফ অব স্টাফ।
ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, বাবাইয়ান ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা বাস্তবায়ন এবং জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার দায়িত্বে ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানের শুরুর দিকে সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের সাবেক প্রধান (মোহাম্মদ শিরাজি নিহত হওয়ার পর বাবাইয়ানকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র) ও ইসরায়েল যৌথভাবে ইরানের হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ইরানি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এসব হামলায় ১,২০০ জনের বেশি মানুষ নিহত এবং ১০ হাজারেরও বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনিও রয়েছেন।
সূত্র: আনাদোলু এজেন্সি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


