Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদাকে দেশের বাইরে পাঠানোর মতো অবস্থা হয়নি : কাদের
জাতীয়

খালেদাকে দেশের বাইরে পাঠানোর মতো অবস্থা হয়নি : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 2, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর মতো অবস্থা তৈরি হয়নি বলে শনিবার মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘বিএনপি বিষয়টি নিয়ে যেভাবে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে সেটা বাস্তবে কতটুকু সত্য? চিকিৎসকদের বক্তব্যের সাথে দলের বক্তব্যের কোনো মিল নেই। পছন্দের চিকিৎসক নিয়ে গঠিত মেডিকেল বোর্ড বলছে চিকিৎসায় কোনো সংকট নেই। তার (খালেদা) স্বাস্থ্য ভালো আছে। দেশের বাইরে পাঠানোর মতো কোনো অবস্থা তার হয়নি।’

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই মানবিক উল্লেখ করে তিনি বলেন, বিএনপি প্রধানকে বিদেশে পাঠানোর কথা তার দল বলছে, কিন্তু মেডিকেল বোর্ড তা বলছে না।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটিএ আয়োজিত ‘সড়ক পরিবহন আইন ২০১৮ প্রতিপালন’ কর্মসূচি পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, পাশ হওয়া সড়ক পরিবহন আইন বিষয়ে সারা দেশে প্রচারণা চলছে। এ আইন সম্পর্কে শুরুতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

‘যেহেতু আইনটি নতুন পাশ করা হয়েছে তাই অনেকেই এর বিষয়গুলো সম্পর্কে অবগত নন। পরিবহন মালিক, শ্রমিক ও হাইওয়ে পুলিশসহ সর্বস্তরে বিষয়গুলো জানিয়েছি। প্রথম এক সপ্তাহ সতর্কতামূলক পদক্ষেপ নেব। শুরুতেই কেউ ভুল করে আইন অমান্য করলে জেল-জরিমানা আদায় করছি না। কিছুদিন সময় দিয়ে পরে পুরোপুরিভাবে এ আইন প্রয়োগ করা হবে। এখন প্রচারণায় সতর্কতা বিষয়ে মূলত প্রাধান্য দেয়া হচ্ছে,’ যোগ করেন কাদের।

সড়কের অবকাঠামোর অনেক উন্নয়ন হলেও শৃঙ্খলায় ঘাটতি আছে জানিয়ে তিনি বলেন, এ কারণে দুর্ঘটনার পাশাপাশি যানজটের সৃষ্টি হয়। ‘আমরা এ বিষয়গুলোতে আইনের কঠোর প্রয়োগ করব। হয়তো এ বিষয়ে আমাদের আরও একটু সময় লাগবে। তবে সব কিছুর ঊর্ধ্বে সবার সচেতনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়েও প্রচারণা চালাব এবং মানুষের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনব।’

আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে জেলা পর্যায়ে শুরু হতে যাওয়া শুদ্ধি অভিযান প্রসঙ্গে জানতে চাওয়া হলে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘জেলা পর্যায়কে বাদ দিয়ে কিছু করা হচ্ছে না। এখানে সহযোগী সংগঠনগুলোর প্রতিটি শাখার যেখানেই দুর্নীতি, দুষ্কর্ম, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা আছে সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন করে নিরপেক্ষ নির্বাচনের দাবি প্রসঙ্গে কাদের বলেন, ‘নির্বাচন যদি নিরপক্ষ না-ই হয় তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন? তার দলের সাতজন নির্বাচিত হয়ে সংসদে আছেন…সংসদে যোগ দিয়ে তাকে অবৈধ বললে তারা নিজেরাই অবৈধ হয়ে যান। এসব বিষয়ে অভিযোগের খাতিরেই অভিযোগ। বিএনপির একটি পুরোনো রোগ হচ্ছে নালিশ করা। আমরা যত ভালো কাজ করি না কেন তারা নালিশ করবেই। তারা নির্বাচনে ব্যর্থ, আন্দোলনে ব্যর্থ। তাদের নেতা-কর্মীদের চাঙা রাখতে হলে কথামালা দিয়েই সন্তুষ্ট রাখতে হবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa