Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় খালেদার মুক্তির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম
জাতীয় রাজনীতি

খালেদার মুক্তির সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম

By Hasan Majorফেব্রুয়ারি 8, 2020Updated:ফেব্রুয়ারি 8, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক: দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকালে সমাবেশ করেছে বিএনপি। তবে এতে লোক সমাগম ছিল তুলনামূলক অনেক কম।

Advertisement
কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করলে সাধারণতঃ পশ্চিম দিকে নাইটেঙ্গেল মোড় থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশ নেতাকর্মীতে ভরে যায়। এই দৃশ্য দেখা যায়নি শনিবারের সমাবেশে।

সরজমিন দেখা যায়, সমাবেশের সময় রাস্তার একপাশই পুরোপুরি ভরেনি। শুধু তাই নয়, বেলা সাড়ে তিনটার দিকে সমাবেশস্থল থেকে অনেকেই চলে যেতে থাকেন।

পূর্বঘোষিত এ সমাবেশ কাভার করতে আসা সাংবাদিকরা সমাবেশে লোক সমাগম কম হওয়ায় কিছুটা অবাক হয়েছেন।

এদিকে লোক সমাগম নিয়ে অসন্তুষ্টি গোপন থাকেনি দলের যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বক্তব্যে। তিনি নেতাদের উদ্দেশে বলেন, সমাবেশে বারবার আপনারা বলেছেন, অমুক ওয়ার্ড থেকে থেকে বিশাল মিছিল আসছে, তমুক ওয়ার্ড থেকে বিশাল মিছিল আসছে। তেমনটা হলে আমাদের সমাবেশ তো শাপলা চত্বরে (মতিঝিল) গিয়ে ঠেকার কথা ছিলো।

এসময় তিনি নেতাদের বুঝেশুঝে কথা বলার অনুরোধ করেন।

এদিকে সমাবেশে আসা অনেক কর্মী হতাশা প্রকাশ করে বলেন, আসলে বিএনপির নেতারাই চান না খালেদা জিয়া মুক্তি পাক। তারা যদি সেটা চাইতেন তাহলে সমাবেশে আরও তিনগুণ লোক হতো।

নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ওপর তিনটি ট্রাক পাশাপাশি রেখে সমাবেশের মঞ্চ তৈরি করে বিএনপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিত হতে থাকেন।

দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশের লিখিত অনুমতি না মেলায় অনুষ্ঠান পণ্ড হওয়ার আশঙ্কা নিয়েই সমাবেশের মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে দলটি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত দশ মাস ধরে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী। খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। তার মধ্যে ৩৪টি মামলাতেই জামিনে রয়েছেন তিনি। মুক্তি পেতে হলে তাকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন নিতে হবে।

কারাবন্দী হওয়ার পর আন্দোলন ও আইনি প্রক্রিয়ায় বেগম জিয়াকে মুক্ত করার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি দলটি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

জুন 19, 2026
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
Latest News
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa