
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে ‘আমার দেখা এরশাদ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় রনি বলেন, ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি জাতীয় পার্টির ওপর যে আক্রমণ হচ্ছে, তার অর্ধেক আক্রমণ স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ওপর হয়নি। অর্ধেক অপমান-লাঞ্ছনা বিএনপির ওপর আসেনি।
তিনি আরও বলেন, আমাদের খালেদা জিয়া এখন কারাগারে আছেন, হাসপাতালে আছেন। এটা খুবই নির্মম তার বয়সের বিবেচনায়। কিন্তু ওনার সময় এরশাদ সাহেব যখন জেলে ছিলেন, সেখানে আরও খারাপ অবস্থা আমরা দেখতে পেয়েছি।
গোলাম মাওলা রনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ অনেক ভালো কাজ করেছেন। কিন্তু আমরা তার সম্পর্কে কিছু শোনা কথা, মন্দ কথা মনের মধ্যে রেখে দিয়েছি। আর তার যে ভালো ভালো কাজ সেগুলো মনে রাখিনি। প্রশাসনিক বিভাজনের ক্ষেত্রে তার যে অসাধারণ চিন্তা ছিল। বিশেষ করে তিনি জীবনের শেষদিন পর্যন্ত আমাদের প্রাদেশিক সরকারের কথা বলেছেন। এটা আর কোনো রাজনীতিবিদ বলেননি। এটা হয়তো আরও পরে বাস্তবায়ন হবে। কিন্তু ওনি আমাদের চিন্তা-চেতনা থেকে অন্তত ৫০ বছর এগিয়ে ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



