Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে সমাবেশ করবে বিএনপি
রাজনীতি

খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে সমাবেশ করবে বিএনপি

By Shamim Rezaফেব্রুয়ারি 6, 20213 Mins Read

খালেদা জিয়াকে বন্দি রাখার প্রতিবাদে সমাবেশ করবে বিএনপি

Advertisement


জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রাখার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী রিজভী বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করার তিন বছর পূর্ণ হবে আগামী ৮ ফেব্রুয়ারী। দেশনেত্রীকে কারাবন্দী রাখার প্রতিবাদে আগামী ৮ ফেব্রুয়ারী ২০২১ সোমবার ঢাকা মহানগরসহ দেশব্যাপী সকল জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

এসময় রিজভী বলেন, জাতীয়তাবাদী শক্তির অপরাজেয় জীবনীশক্তি, দেশপ্রেমিক মানুষকে যিনি উজ্জীবিত করে এসেছেন, শত নির্যাতনের মধ্যেও যিনি গণতন্ত্র অর্জনের প্রশ্নে স্বমহিমায় অটল-আপোষহীন অঙ্গীকার ব্যক্ত করেন, অন্যায়ের বিরুদ্ধে যার অঙ্গীকারাবদ্ধ মুষ্টিবদ্ধ হাত আজো লাখো মানুষের হৃদয়ে সংগ্রামী চেতনা ছলকে ওঠে সেই নিপীড়িত-নির্যাতিত মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ প্রায় তিন বছর ধরে আটকে রাখা হয়েছে। গত ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারী তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। গত মার্চে কারাগার থেকে বাড়ীতে নিয়ে আসা হলেও তিনি মূলতঃ গৃহবন্দী। যিনি অপরিসীম নিষ্ঠাসহকারে ভালবাসা দিয়ে দেশের জনগণের অধিকারকে পুণরুদ্ধার করেছিলেন সেই নেত্রী এখন গৃহবন্দী। ইনশাল্লাহ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশনেত্রীকে এদেশের জনগণ মুক্ত করবেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য সমালোচনা করে রিজভী বলেন, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ মহানগরীর মহাসমাবেশ কর্মসূচিকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমাবেশ শক্ত হাতে দমনের হুমকি দিয়েছেন। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে জণরোষের ভয়ে ওবায়দুল কাদের সাহেবরা ঘরে বসে হুঙ্কার দিচ্ছেন। এই হুঙ্কার দিয়ে লাভ নেই। আপনাদের জারিজুরি সব ক্রমাগতভাবে ফাঁস হচ্ছে। জনগণের নিকট পরিস্কার হয়ে গেছে-বর্তমান শাসন সম্পূর্ণরুপে গণতন্ত্রবিবর্জিত এবং মাফিয়াদের দ্বারা পরিচালিত। গণতান্ত্রিক অধিকার সংবিধান স্বীকৃত। গণতান্ত্রিক অধিকার হচ্ছে সভা-সমাবেশ করা। আর সেই সভা-সমাবেশ বন্ধ করার হুমকি কোন রাজনৈতিক নেতা দিতে পারেন না, সেটি কেবল মাফিয়ারাই দিতে পারে।

বিএনপির এই মুখপাত্র বলেন, নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মানহানির মামলায় ২ বছরের সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা যুবদলের বিক্ষোভ মিছিলে ফ্যাসিবাদী সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর নির্মম পিটুনিতে আহত হয়েছেন খুলনা জেলা যুবদলের সহ সভাপতি শাহিনুর রহমান শাহীন, রুপসা থানা শাখার যুগ্ম আহবায়ক নাজমুস সাকিব, আহবায়ক কমিটির অন্যান্য সদস্য সাইফুল ইসলাম রাজ, রমিজ রানা, এস এম মিজানুর রহমান, আসলাম গোলদার, শেখ হান্নান মীর, ডুমুরিয়া থানা যুবদল নেতা মোঃ খাজা, ফুলতলা থানা যুবদল নেতা সৈয়দ আল সাকিল, মোঃ ইউসুফ, মোঃ মোহসিন, মোঃ তৈয়েবুর রহমান, সভাপতি-কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ সভাপতি, মোঃ ইউনুস আহমেদ, যুগ্ম আহবায়ক-পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ শামীম জুয়াদ্দার, যুগ্ম আহবায়ক-পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ আক্তার আহমেদ, সদস্য সচিব-নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, রাজু মুন্সি, আহবায়ক-আইচগাতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আমি পুলিশের এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

জুন 20, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

জুন 19, 2026
Latest News
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa