Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে ভ‌র্তি
জাতীয়

খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে ভ‌র্তি

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 31, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক রো না রি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

 খালেদা জিয়া শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে ভ‌র্তি

Advertisement

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পড়ে রাত সোয়া ১টার দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তা কর্মীরা তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়।

রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আপাতত এখন ভালো আছেন। তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা হয়েছে। এখন সিসিইউতে আছেন। ওখানে তিনি ভালো আছেন, কথা বলছেন।’

গত ২৭ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওইদিন হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশকিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa