Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি রাজনীতি করছে : ড. রাজ্জাক
জাতীয় রাজনীতি

খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি রাজনীতি করছে : ড. রাজ্জাক

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 1, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কারাবন্দী বেগম খালেদা জিয়ার চিকিৎসার নামে বিএনপি বর্তমানে রাজনীতি করছে। চিকিৎসার নামে রাজনীতি করে বিএনপি আবার ক্ষমতায় আসতে চাচ্ছে। আপনাদের সেই সুযোগ দেয়া হবে না। বাংলার জনগণ সেই সুযোগ দিবে না।’

আব্দুর রাজ্জাক
ফাইল ছবি
Advertisement

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৬ বছর পর ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের এই সম্মেলন অনুষ্ঠিত হলো।

ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাসুদুল হক মাসুদ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, মির্জা আজম এমপি, জোয়াহেরুল ইসলাম এমপি, স্থানীয় এমপি তারভীর হাসান ছোট মনির প্রমুখ বক্তব্য দেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে মাসুদুল হক মাসুদকে সভাপতি ও আব্দুল হামিদ ভোলাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।

কৃষিমন্ত্রী বিএনপির উদ্দেশ্যে বলেন, আপনারা খালেদা জিয়ার চিকিৎসার নামে রাজনীতি করার চেষ্টা করবেন না। তাতে আপনারা সফল হবেন না। খালেদা জিয়ার সুচিকিৎসার কোন কমতি নেই। তাকে দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

আওয়ামী লীগ নেতা ড. রাজ্জাক বলেন, বেগম খালেদা জিয়া জামিন পাবেন কি পাবেন না, এ দায়িত্ব আমাদের না, এটা আদালতের বিষয়। আদালত যদি খালেদা জিয়াকে জামিনে মুক্ত করে দেন। তাহলে আমাদের কোন আপত্তি নেই।

তিনি আরও বলেন, বিএনপির পায়ের নিচে এখন মাটি নেই। জনবিছিন্ন হয়ে গেছে দলটি। যদি জনগণ আপনাদের পাশে থাকতো তাহলে আপনাদের আন্দোলন সফল হতো। আপনাদের আন্দোলনে এখন আর জনগণ আসে না।

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন। সারা পৃথিবী বাংলাদেশের উন্নয়নে বিষ্ময় প্রকাশ করেছে। কৃষিক্ষেত্রে ব্যাপক সাফল্য এসেছে। দেশে এখন খাদ্যে কোন ঘাটতি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। অপরদিকে, খালেদা জিয়া দেশ শাসনের নামে এতিমের টাকা চুরি করে খেয়েছে। বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

এছাড়া সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa