Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি খালেদা জিয়ার ছবি নিয়ে ফেসবুকে তোলপাড়
রাজনীতি

খালেদা জিয়ার ছবি নিয়ে ফেসবুকে তোলপাড়

By Saiful IslamApril 20, 20203 Mins Read

খালেদা জিয়ার ছবি নিয়ে ফেসবুকে তোলপাড়

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। এ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় শুরু হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। সাথে সাথে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। ছবিটিতে দেখা যায়, হিজাব পরে একটি সোফায় বসে আছেন খালেদা জিয়া আর তার পাশে বোরকা পরিহিত অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তার কনিষ্ঠপুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে এই ছবিটি ফেসবুকে পোস্ট করেন ছাত্রদলের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতা। এর মধ্যে রয়েছেন- সেলিনা সুলতানা নিশিতা, বহিষ্কৃত এজমল হোসেন পাইলট, স্বেচ্ছাসেবক দলেরর কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকজন। ছবিটিকে অনেকেই সাম্প্রতিক সময়ের ছবি হিসেবে মনে করছেন। তবে পোস্টদাতারা এ বিষয়ে কিছু উল্লেখ করেননি।

সেলিনা সুলতানা নিশিতা তার ফেসবুক আইডি থেকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশনে ছবিটা পোস্ট করেছেন। এতে প্রায় সাড়ে চার হাজার ফেসবুক ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। এজমল হোসেন পাইলট ‘পরম আপনাকে হেফাজত করুন, আমিন’ এই ক্যাপশনে ছবিটি পোস্ট করেছেন; তাতে প্রায় দেড় হাজার জন প্রতিক্রিয়া জানিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা মোরশেদ আলম এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘করোনার মধ্যে নামাজ, পত্রপত্রিকা ও টেলিভিশনে সংবাদ দেখে সময় কাটান বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

সোমবার ২০ এপ্রিল দৈনিক দিনকালের ফটো সাংবাদিক বাবুল তালুকদার (যিনি খালেদা জিয়ার কর্মসূচির ছবি তুলে থাকেন) ফেসবুকে এই ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্লিজ, কেউ বিভ্রান্তি ছড়াবেন না, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বুঝে অথবা না বুঝে অনেকেই শেয়ার করছেন, যা অত্যন্ত দুঃখজনক! এই ছবিটি অনেক পুরোনো ! তিনি অসুস্থ অবস্থায় এখনো বাসায় অবস্থান করছেন। প্রিয় নেত্রীর চিকিৎসার জন্য ডা. জোবায়দা রহমানের তত্ত্বাবধানে মেডিকেল টিম চিকিৎসা দিয়ে যাচ্ছে। শুধু ওনার চিকিৎসকরাই তার বর্তমান শারীরিক অবস্থার কথা বলতে পারবেন। আমরা প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া কামনা করি, আমিন।’

তিনি আরও লেখেন, ‘বিশেষ দ্রষ্টব্য, বিএনপি চেয়ারপারসন আমাদের সর্বোচ্চ নেতা, ওনার সম্পর্কে যেকোনো কিছুই শেয়ার করার ক্ষেত্রে আমাদের আরও সাবধানী হওয়া উচিত। কারণ এতে লক্ষ্য কোটি সমর্থক ও জনতার কাছে ভুল মেসেজ যেতে পারে, যা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিশেষে বলব, বেয়াদবি নেবেন না, আমি কখনোই ফেসবুকে কোনো মিথ্যা জিনিস প্রচার করি না, আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।’

বাবুল তালুকদারের এই পোস্টে এজমল হোসেন পাইলট মন্তব্য করেন, ছবিটি আমিও দিয়েছি। তবে কবেকার ছবি বা গতকালকের ছবি এমন কিছু লিখি নাই। আমার কাছেও মনে হয়েছে ছবিটি পুরোনো। সবার ভ্রান্তি দূর করার জন্য আপনাকে ধন্যবাদ।’

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিডি২৪লাইভকে বলেন, ‘এই ছবিটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্প্রতিক ছবি না। এটা নিশ্চিত করে বলতে পারি। আমি ফেসবুক আইডি ব্যবহার করি না কে বা কারা পোষ্ট করেছে তাও জানি। প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026
মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

June 20, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

June 19, 2026

Latest News

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa