
মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া দেন।
তিনি বলেন, সরকারের সিদ্ধান্তটা ভালোভাবে দেখতে হবে। শর্তসাপেক্ষে মুক্তির সিদ্ধান্ত বিষয়টি ইতিবাচকভাবে দেখা যায় কিনা- আলোচনা করে বলতে পারব।
করোনাভাইরাসের সংক্রমণ ও খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের বলব আপনারা শান্ত থাকবেন। স্বাস্থ্যের দিকে যত্নবান হবেন।
এ দিকে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে- এমন খবর প্রকাশিত হওয়ার পরপর দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে চলে যান। সেখানে তার সঙ্গে কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরাও অবস্থান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



