Advertisement
জুমবাংলা ডেস্ক: কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তার দলের নেতারা তথ্যসন্ত্রাস করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর ইউএনবি’র।

বুধবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার যে শারীরিক সমস্যাগুলো আছে সেগুলো বহু পুরোনো। তার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা নতুন নয়। এগুলো নিয়েই তিনি দুইবার প্রধানমন্ত্রীর এবং দুইবার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন।’

‘খালেদা জিয়ার পুরোনো শারীরিক সমস্যাকে বড় করে দেখিয়ে বিএনপি প্রতিনিয়ত তথ্যসন্ত্রাস করছে। তার স্বাস্থ্য নিয়ে রিজভী আহমেদের গতকালের বক্তব্য তথ্যসন্ত্রাস ছাড়া আর কিছুই নয়,’ যোগ করেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি। সেই কাজে আমি যাতে সফল হই সে জন্য প্রথম থেকেই চেষ্টা করব।’

এর আগে, দুপুর থেকে নতুন যুগ্ম সাধারণ সম্পাদককে বরণ করতে বিমানবন্দরে জড়ো হন চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.