Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খালেদা জিয়া ৮ নভেম্বর সিলেট যাচ্ছেন!
বিভাগীয় সংবাদ সিলেট

খালেদা জিয়া ৮ নভেম্বর সিলেট যাচ্ছেন!

By iNews DeskOctober 21, 2019Updated:October 21, 20192 Mins Read
Advertisement

খালেদা জিয়াআগামী ৮ নভেম্বর সিলেটে অনুষ্ঠিতব্য রবীন্দ্র শতবর্ষ স্মরণোৎসব উদযাপন কমিটির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া! সোমবার পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পরিষদের যুগ্ম সদস্য সচিব ও সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের একাংশের সভাপতি, জাসাসের উপদেষ্টা আমিনুল ইসলাম চৌধুরী লিটন।

দুপুর ১টায় নগরের হাফিজ কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে সিলেটে রবীন্দ্রনাথ আগমনের শতবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরেন উদযাপন পরিষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

এ সময় উদযাপন পরিষদ গৃহিত কর্মসূচির বিস্তারিত বিবরণ পাঠ করে শোনানোর জন্য যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম চৌধুরী লিটনকে নির্দেশ দেন সাবেক অর্থমন্ত্রী। আমিনুল ইসলাম চৌধুরী লিটন বিস্তারিত বিবরণ মৌখিকভাবে তুলে ধরার একপর্যায়ে বলেন, ‘আপনারা জানেন, আট দিনব্যাপী এই অনুষ্ঠানমালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’। লিটনের এমন বক্তব্যের পর সম্মেলনস্থলে উত্তেজনা দেখা দেয়। প্রথমেই তীব্র প্রতিবাদ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট একাংশের যুগ্ম-সম্পাদক ও থিয়েটার ৭১ সিলেটের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজী ও জাতীয় শিশু-কিশোর ও যুব কল্যাণ সংগঠন চাঁদের হাটের সিলেট জেলা আহ্বায়ক মোহাম্মদ আঙ্গুর মিয়া।

এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী উত্তেজিত হয়ে আমিনুল ইসলাম লিটনকে ধমক দিয়ে বক্তব্য বন্ধ করার নির্দেশ দেন।

এদিকে লিটনের বক্তব্যের পর পরই উপস্থিত অনেকেই বলতে থাকেন- ‘ধর্মের ঢোল বাতাসে নড়ে’ ‘আমিনুল ইসলাম লিটন বকেয়া জাসাস নেতা’ তারেক রহমানকে মানপত্র প্রদান ও পাঠকারী। বিএনপির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক, বিএনপি নেতা সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর উপদেষ্টা লিটন ইত্যাদি ইত্যাদি।

এরপর এমন উত্তপ্ত পরিস্থিতিতে কথা বলেন পরিষদের আহ্বায়ক সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই’। লিটনের অনিচ্ছাকৃত এ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।

এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, লিটনের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক সংগঠক বাদশা গাজীসহ সংস্কৃতিকর্মীরা জানান, প্রায় ৬ মাস ধরে এই পরিষদ কাজ চালিয়ে গেলেও যুগ্ম সদস্য সচিব লিটন এখনও নিজের সাবেক নেত্রীকে ভুলতে পারেননি। এ অবস্থায় এত বড় আয়োজনের সফলতা নিয়েও প্রশ্ন তোলেন তারা। পরে তিনি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিতে ভুল করবেন না-এমন নিশ্চয়তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আসার শতবর্ষ উদযাপনে আট দিনব্যাপী রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব উদযাপন শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। অনুষ্ঠানের সমাপনী দিন ৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৮ খালেদা জিয়া, নভেম্বর বিভাগীয় যাচ্ছেন সংবাদ সিলেট
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Latest News
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.