জুমবাংলা ডেস্ক: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বেও যৌতুকহীন বিয়ে হয়েছে। গতকাল শনিবার ১৫টি বিয়ে হয় ইজতেমার মাঠে।

গতকাল আসরের নামাজের পর ১৫টি যৌতুকবিহীন বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী। বররা আর গৃহে অবস্থান করা কনেদের অভিভাবকরা মঞ্চে উপস্থিত হন।
ইজতেমা

Advertisement

বিয়ে শেষে মুসলিম রীতি অনুযায়ী উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়। সকল বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।

আজ রবিবার দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলিগ জামাতের দিল্লি মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এর আগে ইজতেমার প্রথম পর্বে শুধু খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০টি বিয়ে সম্পন্ন হয়।

বাংলাদেশে যেভাবে বিশ্ব ইজতেমার সূচনা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.