ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: রাজধানীর আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে উন্নয়ন কাজ করে তা জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। খবর ইউএনবি’র।

বুধবার পুরাতন কেন্দ্রীয় কারাগার ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন খেলার মাঠ ঘিরে নেয়া প্রকল্প পরিদর্শন শেষে এ মন্তব্য করেন ডিএসসিসি মেয়র।

শেখ তাপস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হসিনা চান এখানে নান্দনিক পরিবেশ বিরাজ করুক, উন্মুক্ত খেলার মাঠ থাকুক। আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ উন্মুক্ত খেলার মাঠ হিসেবে খুলে দেয়ার জনদাবি রয়েছে। জনগণের সেই দাবির সাথে সহমত পোষণ করছি।’

এলাকার জনগণের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উন্নয়নে এ মাঠ উন্মুক্ত করা হবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, ‘কারা কর্তৃপক্ষ চাইলে ওনারা এ মাঠের উন্নয়ন করতে পারেন নতুবা দক্ষিণ সিটি করপোরেশন হতেও এ মাঠের উন্নয়ন করে এলাকার জনগণের জন্য উন্মুক্ত করে দিতে পারি।’

এক প্রশ্নের জবাবে মেয়র তাপস আরও বলেন, ‘পুরাতন কেন্দ্রীয় কারাগার ঘিরে নেয়া প্রকল্পটি এমনভাবে বাস্তবায়ন করা হবে যেন নতুন প্রজন্ম জানতে পারে, উপলব্ধি করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার কী পরিমাণ ত্যাগের মহিমায় এ দেশকে স্বাধীন করেছেন।’

প্রকল্পের আওতায় কারাগার ঘিরে থাকা ইতিহাস-ঐতিহ্যও সংরক্ষণ করা হবে জানান ডিএসসিসি মেয়র।

তিনি পরে চিত্রামহল পার্কের চলমান উন্নয়ন কার্যক্রম, ধোলায় খালের বিভিন্ন এলাকা এবং ডিআইটি মার্কেট, পানির ট্যাংক ও সিটি করপোরেশন মার্কেট পরিদর্শন করেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন, দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর কাউন্সিলর, করপোরেশন সচিব আকরামুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.