
মুশফিক, মাহমুদুল্লাহ’র পর সোমবার তামিমের তৃতীয় লাইভে উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস মাশরাফি। লাইভের এক পর্যায়ে তামিম মাশরাফির কাছে প্রশ্ন করে বসেন, ‘আচ্ছা ভাই, আপনি যখন অধিনায়ক ছিলেন আপনার সাথে তো মাঠে একটা জ্বীন থাকত, এই শেষ সিরিজে ফ্লেচার যখন ব্যাট করছিলো, আপনি হঠাৎ মিরাজকে বোলিংয়ে আনলেন। কিন্তু আমরা চাচ্ছিলাম না। আবার মিরাজ ঠিকই দ্বিতীয় বলে ফ্লেচারের উইকেটটি তুলে নেন। ভাই, এই জ্বীনটার সন্ধান আমি পাবো কেমনে? আমি তো এখন অধিনায়ক।’
উত্তরে মাশরাফি রসিকতার সাথেই বলেন, ‘এটা আমার স্পেশালিটি। সবার একেকটা স্পেশালিটি থাকে। তোরও আছে। ইনশাল্লাহ আমরা তোর কাছে ভালো কিছু পাবো।’ এছাড়াও লাইভে তামিম মাশরাফির কাছে তার অধিনায়কত্ব কালের সেরা তিন ম্যাচের কথা জানতে চাইলে মাশরাফি জানান, ইংল্যান্ডের সাথে ২০১৫ বিশ্বকাপের সেই জয়টি, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফিতে জয় এবং ইংল্যান্ডের সাথে ঘরের মাঠে দ্বিতীয় ওয়ানডেতে জয়টি তার কাছে প্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



