
এই নিষেধাজ্ঞা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর জন্যও প্রযোজ্য। প্রিমিয়ার লিগে সাম্প্রতিক ১৬৫৯ জনের করোনা পরীক্ষায় নতুন করে ৭ জন আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই গাব্রিয়েল জেসুস ও কাইল ওয়াকারসহ ক্লাবের দুজন সাপোর্ট স্টাফের করোনা পজিটিভের তথ্য নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।
উল্ফস বস নুনো এস্পিরিটো সান্তো বলেছেন, ‘শপিং এবং সুপার মার্কেটে যাবার ব্যপারে আমরা খেলোয়াড় ও কোচিং স্টাফদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছি। যে কোনো ধরনের ঝুঁকি এড়ানোর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারন অল্প কিছু সংখ্যকের কারনে পুরো দলই আক্রান্ত হবে। এই মুহূর্তে কোনো খেলোয়াড়কে আমরা হারাতে চাইনা। তাদেরকে আরো বেশি সতর্ক হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে যাচ্ছি।’
চলতি বছর মার্চ থেকে মে পর্যন্ত প্রথম দফায় তিন মাসের লক ডাউনের সময়ই খেলোয়াড়দের যে কোনো ধরনের সুপার মার্কেট এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



