
গতকাল রবিবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খোকা আমাদের বলেছেন, তার বন্ধুদের বলেছেন, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজও তার ছেলে সকালবেলা ফোন করে বলেছে, বাবার এই ইচ্ছা আমরা পূরণ করতে চাই।
বিএনপির মহাসচিব বলেন, সাদেক হোসেন খোকা দুরারোগ্যে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। তিনি বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যদি যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতেন, মানুষের সঙ্গে থাকতেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, খোকা যেন সুস্থ অবস্থায় দেশে ফিরতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



