Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় খোকাকে দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়ে মুখ খুললেন ফখরুল
জাতীয়

খোকাকে দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়ে মুখ খুললেন ফখরুল

By Sibbir OsmanNovember 3, 2019Updated:November 3, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

mirza-fakhrul-islam-alamgir
ফাইল ছবি
Advertisement

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘তিনি (সাদেক হোসেন খোকা) আমাদেরকে বলেছেন, তার বন্ধুদের বলেছেন যে, দেশের মাটিতেই যেন তার কবর হয়। আজকেও তার ছেলে সকাল বেলা ফোন করে বলেছে, তার বাবার এই এক ইচ্ছা আমরা পূরণ করতে চাই। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে যে, তিনি যেন দেশে ফিরতে পারেন, সেই ব্যবস্থা তাদের গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি।’

সাদেক হোসেন খোকার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

১৮ অক্টোবর থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে তার চিকিৎসা চলছে। খোকার পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২০১৭ সালে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বর্তমানে তার এবং পরিবারের কয়েকজন সদস্যের কোনো পাসপোর্ট সরকার দেয়নি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাদেক হোসেন খোকা দুরারোগ্যে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার জন্য তিনি বিদেশে অবস্থান করছেন। আমি নিউইয়র্কে গিয়ে কয়েকবার তার সঙ্গে দেখা করেছি। তিনি বলেছেন, যদি অসুস্থ না থাকতেন, প্রতি সপ্তাহে মনিটর করতে ডাক্তারের কাছে যেতে না হতো, তাহলে দেশে গিয়ে জেলে যেতাম, মানুষের সঙ্গে থাকতাম।

বিএনপি মহাসচিব বলেন, আজ দুঃশাসনের যে যাতাকলে আমরা পড়েছি, শুধু সাদেক হোসেন খোকা নন, আমাদের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, অনেকেই শেষ পর্যায়ে চলে এসেছেন। আমাদের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অত্যন্ত অসুস্থ, শাহজাহান সিরাজ অসুস্থ। এভাবে দেখবেন, চারদিকে আমাদের যারা বয়স্ক মানুষ আছেন, তারা অসুস্থ হয়ে পড়ছেন দেশের এই অবস্থার কারণে।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাছিদ আঞ্জুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, কাজী আবুল বাশার, আহসান উল্লাহ হাসান, নবী উল্লাহ নবী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহবায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026
নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

June 25, 2026
নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

June 25, 2026

Latest News

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Ruhul Kabir Rizvi

মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা উচিত হবে না : রিজভী

দিনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পেলেন মন্ত্রীর মর্যাদা

OTPMS

পেনশন নিয়ে সুখবর, চালু হচ্ছে ওপিটিএমএস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa