
এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘প্রখ্যাত ব্যাংকার ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা খোন্দকার ইব্রাহিম খালেদের বহুমুখী কর্মজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল ২০১০ সালে পুজিবাজারে ধ্বসের পর তদন্ত প্রতিবেদন প্রণয়ন। আর্থিক প্রতিষ্ঠানে সুশাসন নিয়েও গণমাধ্যমে সরব ছিলেন প্রয়াত এ ব্যাংকার।’
তিনি আরও বলেন, ‘উচ্ছ্বল,প্রাণবন্ত,মননে তরুণ খোন্দকার ইব্রাহিম খালেদ ব্যাংক,পুঁজিবাজার,আর্থিক প্রতিষ্ঠানের জটিল হিসাব নিকাশ করেছেন সহজ সরলভাবে। কর্মজীবনে তুমুল ব্যস্তাতার মাঝেও পছন্দ করতেন শিশু কিশোরদের সান্নিধ্য। জীবনে শেষ পর্যন্ত অঙ্গাঙ্গী যুক্ত ছিলেন কেন্দ্রীয় কচিকাঁচার আসরের সঙ্গে।’
বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোক – সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
খোন্দকার ইব্রাহিম খালেদ (৮০) আজ ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



