Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গণপূর্তের দায়িত্ব হারিয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শ ম রেজাউল করিম
জাতীয়

গণপূর্তের দায়িত্ব হারিয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শ ম রেজাউল করিম

By Sibbir OsmanFebruary 13, 2020Updated:February 13, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগ গঠিত সরকারের মন্ত্রিসভায় পরিবর্তন এসেছে। মোট তিনটি পরিবর্তন এসেছে। এর মধ্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খানকে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

গণপূর্তের দায়িত্ব হারিয়ে যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন শ ম রেজাউল করিম
ফাইল ছবি
Advertisement

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের এই দায়িত্ব পুর্নবণ্টন করেছেন।

এর আগে পিরোজপুর-১ আসন থেকে রেজাউল আওয়ামী লীগের হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকারের মন্ত্রীসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের।

ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে আসা রেজাউল ১৯৮০ সালে খুলনার দৌলতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন ১৯৮৬ সালে। ৯০ এর শুরু থেকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইন পেশায় থাকায় বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী হিসেবে কাজ করেছেন। ওয়ান -ইলেভেনের সময় কারাবন্দি আ.লীগ সভাপতি শেখ হাসিনার আইনজীবী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সমসাময়িক যে কোনো ঘটনায় টিভি পর্দায় প্রায়শই দেখা যায় সুপ্রিম কোর্টের আইনজীবী শ ম রেজাউল করিমকে। দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন টক শোতে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিবার, স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নিয়ে নাম করেছেন সুবক্তা হিসেবে।

আরও পড়ুন: পথশিশুদের জন্য নিজের বাসা উন্মুক্ত করে দিলেন গণপূর্তমন্ত্রীর স্ত্রী

এর আগে গত বছরের জুলাইয়ে সরকার গঠনের সাত মাসের মধ্যে আকার বাড়ে মন্ত্রিসভার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান আহমেদ ওই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে এবং তার জায়গায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা।

২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গত বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ৪৭ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার সদস্য নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে।

গেল বছরের শেষ দিকে মন্ত্রিসভায় রদবদলের কথা শোনা গেলেও ঢাকা সিটি নির্বাচনের আগে রদবদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa