
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এ ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার হওয়ার কারণে মাধ্যমিকের ভয় কমেছে শিক্ষার্থীদের। শিশুদের হাতে বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের নিয়ে গণভবনের মাঠে যান। এ সময় শিশুরা দুরন্ত গতিতে মাঠে প্রবেশ করে। পরে প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে মাঠে যান এবং তাদের সঙ্গে খেলায় মেতে ওঠেন। এই সময় দোলনায় বসা শিশুদের দোল দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



