Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় গণমাধ্যমে ‘তথ্য সরবরাহকারীদের’ শাস্তির দাবিতে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন
ক্যাম্পাস জাতীয় বিভাগীয় সংবাদ

গণমাধ্যমে ‘তথ্য সরবরাহকারীদের’ শাস্তির দাবিতে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

By Sazzad Hossainডিসেম্বর 5, 20193 Mins Read

গণমাধ্যমে ‘তথ্য সরবরাহকারীদের’ শাস্তির দাবিতে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

Advertisement

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ‘তথ্য সরবরাহকারীদের’ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই তথ্য ফাঁসে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে সাংবাদিকদের কাছে ‘তথ্য সরবরাহকারীদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দেখা যায় উপস্থিতির তালিকায় অনুপস্থিত ২০৬০৫০ রোলধারী পরীক্ষার্থী সাজ্জাতুল ১২তম স্থান অধিকার করেছেন। ঘটনাটি উপস্থিতির তালিকাসহ গণমাধ্যমে প্রকাশ পাওয়ার প্রেক্ষিতে ‘বি’ ইউনিটের ভর্তি স্থগিত করে তদন্ত কমিটি গঠন করা হয়।

সেই তদন্ত কমিটি সংবাদ সম্মেলন করে জানায়, মো. আল মোস্তাকিন নামের এক শিক্ষার্থী নিজের উত্তরপত্রের (ওএমআর) রোল নম্বরের ঘর পূরণের সময় ভুলে ‘১’ এর স্থলে ‘০’ ভরাট করেন। ওই কক্ষের দায়িত্বে থাকা পরিদর্শকের অসতর্কতায় বিষয়টি ধরা না পড়ায় উত্তরপত্রটি ভুলভাবেই মূল্যায়িত হয়। এতে ২০৬১৫০ রোলধারী ভর্তিচ্ছু মো. আল মোস্তাকিন পরীক্ষায় অংশগ্রহণ করলেও তার বদলে অনুপস্থিত পরীক্ষার্থী সাজ্জাতুল ইসলামের রোল ২০৬০৫০ স্থান পায় মেধাতালিকায়। এতে ‘বি’ ইউনিট ভর্তি কমিটির কোনো রকম জালিয়াতি তদন্ত কমিটির দৃষ্টিগোচর হয়নি বলেও জানানো হয়।

এদিকে বৃহস্পতিবার এটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে ‘মিথ্যা তথ্য সরবরাহ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্টকারী ব্যক্তি বা গোষ্ঠির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন’ শীর্ষক ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থীর ভুল বৃত্ত ভরাটের কারণে ফলাফলে এক পরীক্ষার্থীর নাম এসেছে। ওই শিক্ষার্থী ভাইভাও দেননি, ভর্তি হতেও আসেননি। তাই গোপনীয় এই তথ্যটি যে বা যারা উদ্দেশ্যমূলকভাবে ফাঁস করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে তাদের অধিকতর তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

গণমাধ্যমে ‘তথ্য সরবরাহকারীদের’ শাস্তির দাবিতে কুবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভর্তি পরীক্ষার এই বিষয়টি নিয়ে যে বা যারা মিথ্যা-বানোয়াট-অপপ্রচারের জন্য তথ্য ফাঁস করেছে তাদের বিচারের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যেন দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয় সেই ব্যবস্থা করা হোক।

মানববন্ধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম। এসময় ‘বি’ ইউনিটের ঘটনার প্রেক্ষিতে গত ২৯ নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত ‘অনুপস্থিত শিক্ষার্থী মেধাতালিকায় ১২তম’ শীর্ষক একাধিক গণমাধ্যমের সংবাদে সাংবাদিকরা ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করেননি, তাহলে তথ্য সরবরাহকারী মিথ্যা-বানোয়াট তথ্য কিভাবে দিলো প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, ‘যারা ঘটনাটিকে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। সবাই সেটা করেননি, তবে অনেকেই আগে এবং পরের বিভিন্ন বিষয় না জেনে এই বিষয়টিকে বিভিন্ন গণমাধ্যমে অন্যভাবে উপস্থাপন করে ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন। আমরা চাই যে বা যারা এই ‘মিথ্যা তথ্য’ ফাঁসের সাথে জড়িত তারা শাস্তির আওতায় আসুক।’

মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম৷ এতে শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa