
Advertisement
এ ছাড়া গত ২৮ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত পি কে হালদারের ভিডিও ক্লিপ আগামী ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিতে চ্যানেলটির কর্তৃপক্ষকে আদেশ দেন আদালত। আদেশ জারির সময় হাইকোর্ট বেঞ্চ বলেন, দেশের সংবিধান মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তা দিলেও, তা কিছুটা যুক্তিসংগত বিধিনিষেধের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখ আগামী ১০ জানুয়ারি নির্ধারণ করেন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



