Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি গণ অধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ
রাজনীতি

গণ অধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 8, 2023Updated:July 8, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : আগামীকাল রোববারের (৯ জুলাই) মধ্যে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় ছাড়তে নোটিশ দিয়েছে ভবন কর্তৃপক্ষ। শুক্রবার (৭ জুলাই) বিকেলে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বরাবর এ নোটিশ পাঠানো হয়।

 গণ অধিকার পরিষদের কার্যালয় ছাড়তে নুরকে নোটিশ

Advertisement

জমির মালিকের পক্ষে মো. রাশিদুল আজিম মিয়া নামের এক ব্যক্তি এই নোটিশটি পাঠান।

নোটিশে উল্লেখ করা হয়, বর্তমানে আপনাদের দলে অন্তঃকলহ ও কাউন্সিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে নানা রকম দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই ভবনের অন্যান্য শতাধিক ব্যবহারকারী বিষয়টি নিয়ে আতঙ্কিত ও ভীত। এ অবস্থায় আগামী ৯ জুলাইয়ের মধ্যে রাজধানীর পল্টনে প্রিতম-জামান টাওয়ারের ৬ষ্ঠ তলায় অবস্থিত অফিসটি (গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়) খালি করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

তবে আপাতত কেন্দ্রীয় কার্যালয় ছাড়ছে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, গত বছরের মার্চে ৩ বছরের চুক্তিতে কার্যালয়টি ভাড়া নেওয়া হয়। মালিকপক্ষের সঙ্গে চুক্তিপত্রে কার্যালয় ছাড়তে ৬ মাসের নোটিশের কথা উল্লেখ রয়েছে।

এদিকে, শুক্রবার রাতে নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

মামলার আবেদনে নুরের বিরুদ্ধে দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থানসহ বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ আনা হয়েছে। নুরের এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ অবস্থায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা রুজু করা আবশ্যক।

উল্লেখ্য, সম্প্রতি গণ অধিকার পরিষদের শীর্ষ দুই নেতা রেজা কিবরিয়া ও নুরুল হককে ঘিরে দলটির মধ্যে অস্থিরতা চলছে। নুরুল হক ও তার সমর্থকেরা আগামী ১০ জুলাই জাতীয় কাউন্সিলের ঘোষণা দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa